১৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ছবি: ভিডিও থেকে সংগৃহীত

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৮:০৬, ২৩ জুন ২০২৬

দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জামায়াতপন্থী ১৮ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এর মধ্যে রয়েছেন ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল।

মঙ্গলবার (২৩ জুন) তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং বিচারক নিয়োগসংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থানের সঙ্গে তাদের মতপার্থক্য রয়েছে। এসব বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তাদের দাবি, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন হয়নি। পাশাপাশি বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার বিরোধিতা এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের মতো সিদ্ধান্ত আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া, আসাদ উদ্দিন এবং মুহাম্মদ তারিকুল ইসলাম।

অন্যদিকে পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন— ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, জাকির হোসেন এবং রেজাউল ইসলাম।

পদত্যাগের এই ঘটনা বিচার বিভাগ ও আইন অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement