দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে সর্বোচ্চ ৩,১৪৯ টাকা বৃদ্ধি

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে সর্বোচ্চ ৩,১৪৯ টাকা বৃদ্ধি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১৫, ২৩ নভেম্বর ২০২৬

কয়েক দফা দাম কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য নির্ধারণের তথ্য জানায় বাজুস।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। এর আগের দিন রোববার এই দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

এদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

শেয়ার করুনঃ
Advertisement