দ্বিতীয়বার গ্রিডে বিদ্যুৎ দিল রূপপুর

দ্বিতীয়বার গ্রিডে বিদ্যুৎ দিল রূপপুর ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩১, ২৩ নভেম্বর ২০২৬

দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটি থেকে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবারের পরীক্ষামূলক সরবরাহ কার্যক্রম ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত চলবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনার সক্ষমতা যাচাইয়ে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা চালানো হবে।

এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সেদিন প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হয়েছিল।

প্রথম দফার পরীক্ষামূলক সংযোগের ধারাবাহিকতায় সোমবার দ্বিতীয়বারের মতো এ কার্যক্রম শুরু হলো। এবারের পরীক্ষায় বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও সক্ষমতা যাচাই করা হবে।

শেয়ার করুনঃ
Advertisement