সংবাদমাধ্যম যুক্তরাষ্ট্রের পরাজয় চায়: ট্রাম্প
Published : ০২:৪০, ১৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যমের সমালোচনা করে বলেছেন, গণমাধ্যম আসলে চায় যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধে পরাজিত হোক। এ বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। খবর জানিয়েছে আল-জাজিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে থাকা পাঁচটি মার্কিন বিমান হামলার ফলে আঘাতপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এই দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ওই বিমানঘাঁটিতে কয়েকদিন আগে হামলা হলেও বিমানগুলো ‘আঘাতপ্রাপ্ত’ বা ‘ধ্বংস’ হয়েছে—এমন তথ্য সঠিক নয়।
ট্রাম্প জানান, পাঁচটি বিমানের মধ্যে চারটির প্রায় কোনো ক্ষতিই হয়নি এবং সেগুলো ইতোমধ্যেই আবার উড্ডয়নের জন্য প্রস্তুত রয়েছে। বাকি একটি বিমান কিছুটা বেশি ক্ষতিগ্রস্ত হলেও সেটিও দ্রুত মেরামত করে আকাশে ওড়ানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
এ প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, কিছু সংবাদমাধ্যম এমনভাবে খবর প্রকাশ করছে যেন যুক্তরাষ্ট্র এই সংঘাতে হেরে যাক—যা তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
বিডি/এএন






























