শেষের পথে জনপ্রিয় ড্রামা ‘মেরি জিন্দেগি হে তু’

শেষের পথে জনপ্রিয় ড্রামা ‘মেরি জিন্দেগি হে তু’ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৫০, ১৪ মার্চ ২০২৬

রোমান্টিক আবহে ভরা পাকিস্তানের জনপ্রিয় টিভি সিরিয়াল Meri Zindagi Hai Tu আগামী সপ্তাহেই শেষ হতে চলেছে। দর্শকদের আবেগে জড়িয়ে থাকা এই ধারাবাহিকটির গল্পে শেষ মুহূর্তের মোড় তৈরি করেছেন নাট্যকার। সেই কারণেই নির্মাতারা এখন পর্দায় ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।

খবরটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ আবেগাপ্লুত হয়ে পড়েছেন, আবার কেউ শেষ পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

পাকিস্তানের একটি বিনোদনমাধ্যমের তথ্য অনুযায়ী, সিরিয়ালটির দ্বিতীয় শেষ পর্ব আগামী ১৪ মার্চ সম্প্রচারিত হবে। এর আগে গত ৭ মার্চ প্রচারিত হয়েছে বহুল প্রতীক্ষিত প্রথম শেষ পর্ব।

শুধু পাকিস্তান বা বাংলাদেশেই নয়, প্রতিবেশী দেশ India তেও সমান জনপ্রিয়তা পেয়েছে প্রেমকাহিনিনির্ভর এই ধারাবাহিকটি। নাটকে আয়রা চরিত্রে অভিনয় করেছেন Hania Aamir এবং কামিয়ার চরিত্রে দেখা গেছে Bilal Abbas Khan কে।

ধারাবাহিকটিতে আনন্দ, উত্তেজনা ও আবেগের মিশেলে হানিয়া আমীর ও বিলাল আব্বাস খানের অনবদ্য রসায়ন দর্শকদের মন জয় করে নেয়। তাদের আবেগঘন অভিনয় অল্প সময়ের মধ্যেই দর্শক হৃদয়ে আলাদা জায়গা তৈরি করে। যদিও গল্পের কিছু অসম মুহূর্ত নিয়ে সমালোচনা ছিল, তবুও দর্শকপ্রিয়তার দিক থেকে এই সিরিয়ালটি আকাশছোঁয়া জনপ্রিয়তা অর্জন করে।

ছোট পর্দায় আয়রা ও কামিয়ারের প্রেমের টানাপোড়েন দীর্ঘ সময় দর্শকদের মুগ্ধ করে রেখেছিল। এখন সেই ভালোবাসার গল্প শেষের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে আয়রা ও কামিয়ারের সম্পর্কের চূড়ান্ত পরিণতি জানতে পেরে একদল ভক্ত যেমন স্বস্তি প্রকাশ করছেন, অন্যদিকে অনেক ভক্তই প্রিয় ধারাবাহিকটির সমাপ্তি নিয়ে আক্ষেপও প্রকাশ করছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement