ঢাকা কর অঞ্চল-২০ এ ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১৬ আগস্ট
Published : ১২:২৫, ১২ আগস্ট ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন ঢাকা কর অঞ্চল-২০ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে মোট ৪৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ ও বেতন স্কেল
১. কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ১টিবেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. ব্যক্তিগত সহকারীপদসংখ্যা: ৩টিবেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. প্রধান সহকারীপদসংখ্যা: ১০টিবেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৪. উচ্চমান সহকারীপদসংখ্যা: ৬টিবেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৫. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ৯টিবেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ৯টিবেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৭. অফিস সহায়কপদসংখ্যা: ৯টিবেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
সব মিলিয়ে সাতটি পদে মোট ৪৭ জন নিয়োগ দেওয়া হবে।
আবেদন ফি
১ থেকে ৬ নম্বর পদের প্রার্থীদের আবেদন ফি হিসেবে সার্ভিস চার্জসহ ১১২ টাকা দিতে হবে। ৭ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ আবেদন ফি ৫৬ টাকা।
ফি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু হবে ১৬ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
অনলাইনে আবেদন করতে হবে নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদন ও বিস্তারিত তথ্য
অনলাইন আবেদন: tax20.teletalk.com.bd
বিস্তারিত বিজ্ঞপ্তি:
আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা, বয়সসীমা, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।



































