নূরুল হকের পরিবারের হাতে সৌদি আরবের ক্ষতিপূরণ, কৃতজ্ঞতা মন্ত্রণালয়কে
Published : ১৯:০১, ১৯ অক্টোবর ২০২৬
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নূরুল হকের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের অর্থ পাওয়ার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (১৯ অক্টোবর) প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।
২০২৩ সালে সৌদি আরবে নূরুল হক নিহত হওয়ার পর তাঁর পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগে সহযোগিতা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় গত সপ্তাহে ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে পরিবারটি।
ক্ষতিপূরণের অর্থ গ্রহণের পর সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পরিবারের সদস্যরা। এ সময় সৌদি আরব থেকে ক্ষতিপূরণ আদায়ে মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।





























