জুলাইযোদ্ধাদের পুনর্বাসন, যথাযথ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাইযোদ্ধাদের পুনর্বাসন, যথাযথ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে কার্যকর ও যথাযথ উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইশরাক হোসেন, যিনি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

ইশরাক হোসেন বলেন, জুলাই শহিদদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় বিএনপির সমর্থকদের মধ্যে যারা বিভিন্ন কারণে তালিকাভুক্ত হতে পারেননি, তাদের নাম অন্তর্ভুক্ত করার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে।

তিনি আরও জানান, এ প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা, পক্ষপাত কিংবা বৈষম্য না করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সকলের ক্ষেত্রে সমান ও ন্যায্য মানদণ্ড অনুসরণ করেই তালিকা চূড়ান্ত করার কথা বলা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement