সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’: শিক্ষামন্ত্রী

সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’: শিক্ষামন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৭, ১৭ আগস্ট ২০২৬

সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এই সময়ের মধ্যে সরকারের সামনে থাকা বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং এখন সেগুলোর সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার (১৭ আগস্ট) কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

কিউএস র‍্যাংকিং নিয়ে প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রী বলেন, উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে কিউএস র‍্যাংকিং করা হলেও সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে এ ধরনের সমন্বিত উদ্যোগ দেখা যায় না। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এমন র‍্যাংকিং ব্যবস্থা চালু হলে বাংলাদেশও এতে আরও ভালো অবস্থানে থাকতে পারত বলে মন্তব্য করেন তিনি।

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিনেও পিএইচডি ডিগ্রি চালু না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, গত দুই দশক ধরে এ বিষয়ে কার্যকরভাবে কেউ সরব হয়নি—এটি কেন হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বাংলাদেশের গবেষকদের সম্ভাবনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী গবেষক রয়েছেন, যাদের জ্ঞান ও গবেষণার সুফল অন্য দেশের উন্নয়নে কাজে লাগছে। অথচ দেশের ভেতরে তাদের যথাযথভাবে চিহ্নিত ও কাজে লাগানো যাচ্ছে না। বিষয়টিকে নিজেদের ব্যর্থতা হিসেবে স্বীকার করে তিনি বলেন, সরকার এখন এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সক্ষমতা বাড়ানো এবং মেধাবী গবেষকদের দেশের উন্নয়নে কাজে লাগানোর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে কাজ অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement