হবিগঞ্জে মাহদিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা আটক

হবিগঞ্জে মাহদিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা আটক ছবি: সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি

Published : ১৯:৪১, ১৭ আগস্ট ২০২৬

হবিগঞ্জে প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিলের আয়োজন করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদি হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। তবে প্রশাসনের অনুমতি না থাকায় সেখানে জড়ো হতে বাধা দেওয়া হয়।

পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদি হাসানকে আটক করা হয়। এর আগে একই স্থান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিব হাসানকেও আটক করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। সেখানে বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় অনুমতি দেওয়া হয়নি। পরে প্রশাসনের বাধা উপেক্ষা করে জড়ো হওয়ায় মাহদিসহ তিনজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement