গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪২, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

মিছিল ঘিরে ককটেল বিস্ফোরণ

এর আগে শুক্রবার গুলশানে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। একই ভিডিওতে মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের রাবার বুলেট নিক্ষেপের দৃশ্যও দেখা গেছে।

ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার

গুলশান থানার ওসি দাউদ হোসেন জানান, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করা হয়।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান বলে জানান তিনি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।

পরে মিছিলে সরাসরি অংশগ্রহণের অভিযোগে আরও ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।

শেয়ার করুনঃ
Advertisement