দুর্গাপূজায় একদিন ছুটি বাড়ল, সরকারি চাকরিজীবীরা পাবেন টানা পাঁচ দিনের ছুটি

দুর্গাপূজায় একদিন ছুটি বাড়ল, সরকারি চাকরিজীবীরা পাবেন টানা পাঁচ দিনের ছুটি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবরের ছুটি যুক্ত হওয়ায় ছুটির পরিধি বাড়ল। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে।

তবে হাসপাতাল ও চিকিৎসাসেবার কর্মী, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের কর্মী, গ্যাস ও পানি সরবরাহের কর্মী, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য নাও হতে পারে।

দুর্গাপূজার সূচি
এ বছর মহালয়া হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

শেয়ার করুনঃ
Advertisement