রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আলালের সাক্ষাৎ, আলোচনায় ঠাকুরগাঁও

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আলালের সাক্ষাৎ, আলোচনায় ঠাকুরগাঁও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি প্রতিবেদক

Published : ১১:৪৬, ২৬ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। রোববার (২৫ অক্টোবর) রাতে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় আরও কয়েকজন প্রার্থী রয়েছেন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সেখানে ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।”

তিনি আরও জানান, দলীয় কার্যক্রমে অংশ নিতে তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক তৎপরতা চলছে। ভোটের আগে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন এবং নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

শেয়ার করুনঃ
Advertisement