আওয়ামী লীগ আমলে ২৮ লাখ কোটি টাকা পাচার, খেলাপি ঋণ ৬ লাখ কোটি: রাষ্ট্রপতি

আওয়ামী লীগ আমলে ২৮ লাখ কোটি টাকা পাচার, খেলাপি ঋণ ৬ লাখ কোটি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৬, ২৮ নভেম্বর ২০২৬

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক, বীমা ও পুঁজিবাজারসহ দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংকটের জন্য ওই সময়ের অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারকে দায়ী করেছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আয়োজিত ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের বেশি সময়ের শাসনামলে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে।

তিনি আরও জানান, একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে যোগসাজশ করে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, অবৈধ অর্থপ্রবাহ, জলবায়ুঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো জরুরি।

শেয়ার করুনঃ
Advertisement