রংপুরে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ২

রংপুরে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ২

রংপুর প্রতিনিধি:

Published : ১৫:০১, ২২ সেপ্টেম্বর ২০২৪

রংপুরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ইটভাঙা ট্রলির সংঘর্ষে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকার ড্রিম পেট্রোল পাম্প সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাজী জায়গীরপাড়ার সেলিম মিয়া (৩০) ও হাশেম মিয়া (৩৮)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি বাস মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি ড্রিম পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত হয় আরও ৫ জন। মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। 

বড়দরগা হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রলিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং সড়ক আইনে মামলা করা হয়েছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement