মিরপুর স্টেডিয়াম পরিদর্শন শেষে যা বললেন উপদেষ্টা আসিফ

মিরপুর স্টেডিয়াম পরিদর্শন শেষে যা বললেন উপদেষ্টা আসিফ

ক্রীড়া ডেস্ক

Published : ১৭:৪৯, ১৯ আগস্ট ২০২৪

দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছেন অন্তর্বর্তী সরকারের অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এজন্য ক্রীড়া উপদেষ্টা মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলো ঘুরে ঘুরে দেখছেন। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিদর্শন করেছেন আসিফ মাহমুদ।

সোমবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা মিরপুরের হোম অব ক্রিকেটে প্রবেশ করেন। এর ঘণ্টাখানেক আগেই তামিম ইকবাল বিসিবিতে উপস্থিত হয়েছিলেন।

এদিন তামিম উপদেষ্টা আসিফ মাহমুদকে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখান। পরে মাঠে প্রবেশ করেন তিনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

নতুন উপদেষ্টা মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা।

পরিদর্শন শেষে বিসিবি মিডিয়াকে একটি সাক্ষাৎকার দেন এই ক্রীড়া উপদেষ্টা। তিনি এ সময় মিরপুরে অবকাঠামোগত যেসব উন্নয়ন বাকি আছে সেগুলো শেষ করার প্রতিশ্রুতি দেন।

আসিফ মাহমুদ, নতুন দায়িত্ব নেওয়ার পর ক্রীড়া মন্ত্রণালয়ে অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারেনি। ক্রীড়া পরিদপ্তরসহ সবাই বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যে অবস্থা আছে, সেগুলো ঘুরে দেখলাম।

‘নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা হয়েছে। আর এখানে (বিসিবি) কোন কোন জায়গায় ঘাটতি আছে, সেগুলা নোট করেছি, ইনশাল্লাহ সমস্যাগুলোর সমাধান করতে পারবো।,

এদিকে ক্রিকেট বোর্ডের অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস আজ বিসিবি থেকে পদত্যাগ করেছেন। তিনি জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এর মনোনয়নে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এবার সেই পদ থেকে সরে দাঁড়ালেন এই পরিচালক।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement