বিসিবি’র প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার

বিসিবি’র প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দিয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার হাবিবুল বাশার সুমনকে।

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তি চলতি মাসে শেষ হওয়ার কারণে বিসিবিকে তিনি জানিয়েছেন যে ব্যক্তিগত কারণে চুক্তি নবায়নে আগ্রহী নন। এরপর থেকে বোর্ড নতুন প্রধান নির্বাচক খোঁজার প্রক্রিয়া শুরু করে।

শেষ পর্যন্ত বিসিবি হাবিবুল বাশার সুমনকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দিয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তার নিয়োগ নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, হাবিবুল বাশার ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নারী জাতীয় দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ান।

দীর্ঘদিনের অভিজ্ঞতা, সমৃদ্ধ ক্রিকেটীয় জ্ঞান এবং বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালনকে কেন্দ্র করে আবারও তাকে নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনা হলো। এর মাধ্যমে জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে সুনিশ্চিত অভিজ্ঞতা ও নেতৃত্ব ফিরে এসেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement