‘ফাদার অব অল বোম্বস’ উন্মোচনের প্রস্তুতিতে ইরান
‘ফাদার অব অল বোম্বস’ নামে নতুন একটি মারণাস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেন মোহাবি এ তথ্য জানিয়েছেন। তাঁর দাবি, এটি এমন একটি অস্ত্র, যা শত্রুরা আগে দেখেনি। তবে অস্ত্রটির ধরন, শক্তি, কার্যক্ষমতা কিংবা উন্মোচনের সম্ভাব্য সময় সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।