এবিজি মিডিয়া কাপের ফাইনালে বড় চমক, চ্যাম্পিয়ন ৫০ ও রানার্সআপ ২৫ লাখ টাকা
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ব্যতিক্রমী ফুটবল উৎসব ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল’। টুর্নামেন্টের ফাইনাল ঘিরে সবচেয়ে বড় চমক হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য মোট ৭৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ এবং রানার্সআপ দল পাবে ২৫ লাখ টাকা।