পর্দার ’আট বিয়ের’ আব্বাস ফিরছেন: অমিতাভ ও মুশফিকার যৌথ পরিচালনায় ’বোহেমিয়ান ঘোড়া ২’
আটটি ভিন্ন সংসার এবং বিচিত্র জীবনযাত্রা নিয়ে ওটিটি জগতে আলোচনা তৈরি করা ট্রাকচালক আব্বাসের গল্প আবার পর্দায় ফিরছে। দারুণ জনপ্রিয়তা পাওয়া `বোহেমিয়ান ঘোড়া` সিরিজের দ্বিতীয় কিস্তি তৈরির প্রস্তুতি ইতোমধ্যেই জোরকদমে শুরু হয়েছে। নতুন সিজনেও চোখ ধাঁধানো `আব্বাস` চরিত্রে দর্শকরা আবারও দেখতে পাবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে।