ক্লিওর সাথে বিশ্বকাপে’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল ক্লিও -সিরামিকস অফ মর্ডান লিভিং
Published : ১১:০৬, ২ সেপ্টেম্বর ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে আরও আনন্দময় করে তুলতে আয়োজিত “ক্লিওর সাথে বিশ্বকাপে” ক্যাম্পেইনের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান। মঙ্গলবার রাজধানীর হাতিরপুলে প্রতিষ্ঠানটির প্রদর্শনী কেন্দ্র
-এ আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক, জনাব মোঃ আনিছুর রহমান ; হেড অফ স্ট্র্যাটেজি,জনাব আখতারুজ্জামান; হেড অফ সেলস, জনাব শফিউল আজম; হেড অফ ব্র্যান্ড, সৌরভ অধিকারী সহ ক্লিও সিরামিকের কর্মকর্তাগণ।
“সিরামিকস অফ মর্ডান লিভিং ”—এই মূলমন্ত্রকে সামনে রেখে নতুন প্রজন্মের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার লক্ষ্যেই ক্লিওএই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করে। ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপের প্রতিটি মুহূর্তকে আরও উপভোগ্য করে তুলতে বিভিন্ন ম্যাচকে ঘিরে ম্যাচের ফলাফল অনুমানের সুযোগ রাখা হয়।
ক্যাম্পেইনজুড়ে অংশগ্রহণকারীদের ব্যাপক আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। বিশ্বকাপের উত্তেজনার পাশাপাশি ম্যাচের ফলাফল অনুমানের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের ফুটবল জ্ঞান ও অনুমান করার দক্ষতা প্রদর্শন করেন। ফলে পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দ, প্রতিযোগিতা ও বিনোদনে ভরপুর।
ক্যাম্পেইন বিজয়ীদের নানা রকম আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়। পুরস্কার গ্রহণের সময় বিজয়ীরা তাঁদের আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক ক্রীড়া আয়োজনকে ঘিরে আয়োজিত ক্যাম্পেইনে অংশ নিয়ে শেষ পর্যন্ত বিজয়ী হওয়াকে তাঁরা একটি আনন্দময় ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।
আধুনিক জীবনধারা, সমসাময়িক নকশা এবং নতুন প্রজন্মের পরিবর্তিত রুচি ও পছন্দকে গুরুত্ব দিয়ে ক্লিও ব্র্যান্ডটি তার পণ্য ও যোগাযোগের কার্যক্রম এগিয়ে নিচ্ছে।


































