অসুস্থ হয়ে হাসপাতালে ইকবাল হাসান মাহমুদ টুকু, দেখতে গেলেন মির্জা ফখরুল

অসুস্থ হয়ে হাসপাতালে ইকবাল হাসান মাহমুদ টুকু, দেখতে গেলেন মির্জা ফখরুল ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:০৫, ২ সেপ্টেম্বর ২০২৬

শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাকে দেখতে বুধবার (২ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement