কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত
গাজীপুরের কালীগঞ্জে মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।