সৌদি আরবের বিধিনিষেধে ১৩৫ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ২০ হাজার যাত্রী

সৌদি আরবের বিধিনিষেধে ১৩৫ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ২০ হাজার যাত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৯, ২২ অক্টোবর ২০২৬

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে বাংলাদেশগামী ও বাংলাদেশ থেকে বহির্গামী মোট ১৩৫টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এর মধ্যে ৬২টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় ২০ হাজার ৬৭২ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্যমতে, বিভিন্ন দেশি-বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

বিঘ্নিত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৩টি, সৌদিয়ার ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ১০টি, ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

বেবিচক জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণে কাজ চলছে। পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুনঃ
Advertisement