ফুটপাত দখল করলেই মামলা, মালামাল জব্দ: ডিএসসিসি প্রশাসক
সড়ক ও ফুটপাতে অবৈধ দোকান বসালে সরাসরি মামলা দায়ের এবং মালামাল জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি জানিয়েছেন, অবৈধ দোকান উচ্ছেদে আর অনুরোধ নয়, এখন থেকে নেওয়া হবে আইনি ব্যবস্থা।