ই-কমার্স ব্যবসা ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা নিয়ে এলো স্কাইকমার্স
বাংলাদেশে ই-কমার্স খাতের প্রসারের সঙ্গে বাড়ছে অনলাইন উদ্যোক্তার সংখ্যা। তবে একটি ই-কমার্স ব্যবসা পরিচালনা করতে গিয়ে প্রতিদিন নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় উদ্যোক্তাদের। ওয়েবসাইট তৈরি, অর্ডার ব্যবস্থাপনা, পণ্যের স্টক, কুরিয়ার বুকিং, কাস্টমার ম্যানেজমেন্ট থেকে শুরু করে আয়-ব্যয়ের হিসাব রাখা—প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা টুল ব্যবহারের প্রয়োজন হয়। এতে ব্যবসা পরিচালনায় সময়, অর্থ ও শ্রমের বড় একটি অংশ ব্যয় হয়ে যায়।