সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতির বিধান যুক্ত হচ্ছে
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে কোনো সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক কিংবা দায়িত্বশীল ব্যক্তিকে গ্রেপ্তার করতে হলে সংশ্লিষ্ট এখতিয়ারভুক্ত আদালতের আগাম অনুমতি নেওয়ার বিধান যুক্ত করার বিষয়ে নীতিগত ঐকমত্যে পৌঁছেছে সরকার। ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় এ বিধান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।