সালমান মুক্তাদিরকে ঘিরে হামলা ও বক্তব্য: তদন্তে উঠছে যেসব প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এখন শুধু তাঁর স্টুডিওতে হামলা, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় সীমাবদ্ধ নেই। হামলার পর বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, পরবর্তী সময়ে সেই বক্তব্য থেকে সরে আসা এবং সর্বশেষ একটি টকশোতে তাঁর দেওয়া বিভিন্ন বক্তব্যকে ঘিরে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।