আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’। দেশের অটোমোবাইল খাতে নতুন সম্ভাবনা তৈরি এবং ক্রেতা-বিক্রেতা ও সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।