জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:২৫, ২০ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জুমার খুতবায় জনসচেতনতামূলক বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

আজ এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা, মসজিদের ইমাম-খতিব এবং সাধারণ জনগণের অরাজনৈতিক ও দায়িত্বশীল সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।

তিনি মসজিদের ইমাম ও খতিবদের জুমার খুতবায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সন্দেহজনক তৎপরতা সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, কোথাও নাশকতা বা সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

দেশের শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্মীয় নেতৃত্বসহ সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

 
শেয়ার করুনঃ
Advertisement