লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৫১, ২০ নভেম্বর ২০২৬

এক দিনের সরকারি সফর শেষে লালমনিরহাট থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে লালমনিরহাট এয়ারফিল্ড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

এর আগে, সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

সফরকালে তিনি লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানেও অংশ নেন।

প্রায় ২২ বছর আগে বিএনপির নেতা হিসেবে তারেক রহমান লালমনিরহাট সফর করেছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম লালমনিরহাট সফর।

 
শেয়ার করুনঃ
Advertisement