আজিমপুর থেকে অভিনেতা তমাল মাহবুবকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে

আজিমপুর থেকে অভিনেতা তমাল মাহবুবকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:০৩, ২০ নভেম্বর ২০২৬

রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তমাল মাহবুবকে আটক করা হয়েছে। তবে কী কারণে তাঁকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

 

 
শেয়ার করুনঃ
Advertisement