শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’, অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আরও শক্তি সঞ্চয় করে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে, এটি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। সোমবার (২ নভেম্বর) রাতে অথবা মঙ্গলবার (৩ নভেম্বর) প্রথম প্রহরে নেল্লোর ও নরসাপুরের মধ্যবর্তী উপকূল দিয়ে ঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে। এর প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।