বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এলিজা জামান
Published : ১২:০৫, ২ নভেম্বর ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান। সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয় এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময় অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টার মধ্যে বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান ওই আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে এলিজা জামান মনোনয়ন প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার ১ উপধারা অনুযায়ী তাঁকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

































