বাহুবলে পিকআপ-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল একজনের
Published : ১২:১৬, ২ নভেম্বর ২০২৬
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ ও মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর সাগর ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহাসড়কের ওই স্থানে একটি মিনি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা আনিস হাওলাদার ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত আনিস হাওলাদারের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
































