হরমুজে অনুমোদনহীন পথে জাহাজ চললে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরা
হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদনহীন রুট দিয়ে জাহাজ চলাচলের চেষ্টা করা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ কমান্ড। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র জাহাজ চলাচলে জোর দিতে থাকলে ইরানের প্রতিরোধমূলক পদক্ষেপ এ অঞ্চলে মার্কিন ঘাঁটি পর্যন্ত বিস্তৃত হতে পারে।