৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার
চট্টগ্রামে ৩০ হাজার পিস ইয়াবা আত্মসাৎ, ট্রাকচালককে জিম্মি ও আলামত নষ্টের অভিযোগে পুলিশ কনস্টেবল ফয়েজ আহমেদসহ তিন সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন।