জিয়াউর রহমান

জিয়াউর রহমান

সিপাহি-জনতার বিপ্লব থেকে গণঅভ্যুত্থান: জিয়া পরিবারের নেতৃত্বের ধারাবাহিকতা

সিপাহি-জনতার বিপ্লব থেকে গণঅভ্যুত্থান: জিয়া পরিবারের নেতৃত্বের ধারাবাহিকতা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থান দেশের রাজনৈতিক গতিপথে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ভূমিকা বিএনপি ও দলটির সমর্থকদের কাছে একটি রাজনৈতিক উত্তরাধিকারের ধারাবাহিকতা হিসেবে বিবেচিত হয়ে আসছে। ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তন থেকে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পর্যন্ত এই ধারাবাহিকতাকে তাঁরা গণতন্ত্র, জাতীয়তাবাদ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম হিসেবে তুলে ধরেন।

চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছরের মানবিক অভিযাত্রা

চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছরের মানবিক অভিযাত্রা

মানবসেবা, জনকল্যাণ ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে ১৯৯৯ সালের ১৮ অক্টোবর যাত্রা শুরু করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। প্রতিষ্ঠার পর থেকে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। দীর্ঘ ২৭ বছরের পথচলায় বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষাবৃত্তি, কৃষি সহায়তা, পরিবেশবান্ধব উদ্যোগ এবং জরুরি মানবিক সহায়তার মাধ্যমে মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে ফাউন্ডেশন।