জীবননগর সরকারি কলেজে এইচএসসিতে পাস মাত্র ১ জন
চুয়াডাঙ্গার জীবননগর সরকারি কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলে ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিষ্ঠানটির ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র একজন। সে হিসাবে পাসের হার ৫ দশমিক ৮৮ শতাংশ। কলেজ শাখায় ১৫ জন শিক্ষক কর্মরত থাকলেও এমন ফলাফল শিক্ষার মান ও পাঠদান নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।