এল নিনোর প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা
এল নিনোর প্রভাবে সৃষ্ট বন্যা ও খরার ক্ষয়ক্ষতি মোকাবিলায় বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। শনিবার দেওয়া এ ঘোষণার মাধ্যমে দুর্যোগকবলিত এলাকায় দ্রুত অর্থ ও প্রয়োজনীয় সম্পদ ব্যবহারের পাশাপাশি উদ্ধারকারী দল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। খবর এএফপির।