জার্মানির ৩৪ শহরে তরুণদের বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে ভাঙচুর ও লুটপাট
জার্মানির বিভিন্ন শহরে তরুণদের বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে দেশটির অর্থনৈতিক কেন্দ্র ফ্রাঙ্কফুর্টে কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন বিক্ষোভকারীদের একটি অংশ। এ সময় জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে।