আবারও হাইকোর্টে জামিন চাইলেন মেজর (অব.) আখতারুজ্জামান

আবারও হাইকোর্টে জামিন চাইলেন মেজর (অব.) আখতারুজ্জামান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২৭, ১ নভেম্বর ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। রোববার (১ নভেম্বর) তার পক্ষে জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির।

এর আগে একই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করেছিলেন আখতারুজ্জামান। তবে শুনানি শেষে আদালত তার আবেদন গ্রহণ করেননি।

গত ২৬ নভেম্বর শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করে দেন আদালত। এর আগে গত ৪ অক্টোবরও একই মামলায় জামিন পাননি তিনি। সেদিন এক দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুনঃ
Advertisement