মিরপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ
Published : ১২:১৫, ১ নভেম্বর ২০২৬
রাজধানীর মিরপুর-১০ এলাকায় ন্যূনতম মাসিক ৩০ হাজার টাকা বেতনের দাবিতে সড়ক অবরোধকে কেন্দ্র করে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) সকালে শুরু হওয়া এ সংঘর্ষ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল।
সকালে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে মিরপুর-১০ এলাকায় সড়ক অবরোধ করেন। এর ফলে মিরপুরের ১০, ১১ ও ১২ নম্বরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের প্রধান দাবি, তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে সড়ক অবরোধ চলাকালে একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়।

































