এবিজি ইউনিভার্সিটি কাপ: ফ্লাডলাইটের আলোয় লড়াই করবে দেশের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)। এরই অংশ হিসেবে আগামী ২৫ অক্টোবর থেকে এবিজি স্পোর্টস সিটিতে শুরু হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট ও ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করবে দেশের শীর্ষস্থানীয় ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।