দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
Published : ১২:০৬, ৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।
দাম কমানোর পর ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি গহনার বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতেই স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। এর আগে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য সংক্রান্ত তথ্য জানানো হয়।
স্বর্ণের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদরের ওঠানামার সঙ্গে সমন্বয় করে নিয়মিতভাবে দেশে মূল্য পুনর্নির্ধারণ করে থাকে বাজুস।


































