হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট

হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৭, ১৩ আগস্ট ২০২৬

গ্রাহকের আধুনিক রিটেইল খাতে নতুন এক মাইলফলক অর্জন করেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন।

দেশের সুপারশপ খাতে প্রথমবারের মতো ১,০০১টি আউটলেটের মাইলফলক স্পর্শ করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে বাংলাদেশের সংগঠিত খুচরা বাজারের বিকাশে নতুন একটি অধ্যায় যুক্ত হলো।আস্থা ও ভালোবাসা, কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা এবং ব্যবসায়িক অংশীদারদের ধারাবাহিক সহযোগিতার ফলে এই অর্জন সম্ভব হয়েছে।দেশের বিভিন্ন প্রান্তে ক্রেতাদের কাছে প্রয়োজনীয় পণ্য ও সেবা আরও সহজলভ্য করে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে স্বপ্ন।

১,০০১টি আউটলেটে পৌঁছানোর এই অর্জন সেই ধারাবাহিক অগ্রযাত্রারই প্রতিফলন।

স্বপ্নের এই বিস্তৃতির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গ্রাহকদের ধারাবাহিক আস্থা ও ইতিবাচক সাড়া। প্রতিদিনের কেনাকাটায় গ্রাহকদের স্বপ্নকে বেছে নেওয়া এবং প্রতিষ্ঠানটির সেবা ও পণ্যের ওপর আস্থা রাখাই স্বপ্নের দেশব্যাপী সম্প্রসারণের অন্যতম প্রধান চালিকাশক্তি।

শেয়ার করুনঃ
Advertisement