উপায় ও ক্লিনিকলের চুক্তি, ২০২৭ সালের মধ্যে ১০ লাখ মানুষের ডিজিটাল স্বাস্থ্যসেবার লক্ষ্য

উপায় ও ক্লিনিকলের চুক্তি, ২০২৭ সালের মধ্যে ১০ লাখ মানুষের ডিজিটাল স্বাস্থ্যসেবার লক্ষ্য ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০২, ২৯ আগস্ট ২০২৬

ডিজিটাল স্বাস্থ্যসেবার প্রসার ও ২০২৭ সালের মধ্যে ১০ লাখ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কৌশলগত চুক্তি করেছে উপায় ও ক্লিনিকল লিমিটেড।

এই অংশীদারত্বের মাধ্যমে উপায়ের ডিজিটাল আর্থিক সেবার ইকোসিস্টেম ব্যবহার করে বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য, সাশ্রয়ী ও সুবিধাজনক করার লক্ষ্য নেওয়া হয়েছে।

উপায়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস এবং ক্লিনিকল লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ আহমদ চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে উপায়ের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা মো. মাহবুব সোবহান এবং করপোরেট সেলস বিভাগের প্রধান সাজ্জাদ আলম উপস্থিত ছিলেন। ক্লিনিকলের পক্ষে উপস্থিত ছিলেন প্রযুক্তি বিভাগের প্রধান সাবা শামস ও ব্যবসা বিভাগের প্রধান সাদ এম. মিলকান।

প্রতিষ্ঠান দুটির ভাষ্য, এই সহযোগিতা ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির সঙ্গে স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্তিকে যুক্ত করবে এবং যাঁদের মানসম্মত স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সীমিত, তাঁদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ
Advertisement