সাউথইস্ট ব্যাংক ও ক্লিনিকলের যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড হেলথকেয়ার কার্ড চালু

সাউথইস্ট ব্যাংক ও ক্লিনিকলের যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড হেলথকেয়ার কার্ড চালু

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:২৭, ১১ নভেম্বর ২০২৬

গ্রাহকদের ব্যাংকিং ও ডিজিটাল স্বাস্থ্যসেবা একই প্ল্যাটফর্মে পৌঁছে দিতে কো-ব্র্যান্ডেড হেলথকেয়ার কার্ড চালু করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ক্লিনিকল লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কার্ডটির মাধ্যমে গ্রাহকরা একটি ভিসা কার্ড ব্যবহার করেই দৈনন্দিন ব্যাংকিং সুবিধার পাশাপাশি আধুনিক ডিজিটাল স্বাস্থ্যসেবা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান এবং ক্লিনিকল লিমিটেডের চেয়ারম্যান মালিক তালহা ইসমাইল বারী যৌথভাবে কার্ডটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম এবং ক্লিনিকল লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পারভেজ আহমেদ ও হেড অব বিজনেস সাদ এম. মিলকানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে প্রচলিত পেমেন্ট কার্ডের ব্যবহারের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে। কার্ডধারীরা অংশীদার হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কার্ড প্রদর্শনের মাধ্যমে নির্ধারিত স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণ করতে পারবেন।

কার্ডটির অন্যতম আকর্ষণীয় সুবিধা হলো, বছরে ৩৬৫ দিন, সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা বিনামূল্যে ও সীমাহীন অডিও ও ভিডিও কলের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ।

এ ছাড়া থাকছে হাসপাতালের বিল পরিশোধে ক্যাশব্যাক, চিকিৎসকের পরামর্শ গ্রহণে ক্যাশব্যাক, বীমা সুবিধা এবং দেশব্যাপী ৩০০টির বেশি অংশীদার হাসপাতালে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়। তবে এসব সুবিধা প্রযোজ্য শর্তাবলি অনুযায়ী প্রদান করা হবে।

শেয়ার করুনঃ
Advertisement