প্রেমিকার চশমার লেন্স পাল্টে না দেওয়ায় প্রেমিক যে কাণ্ড ঘটালেন

প্রেমিকার চশমার লেন্স পাল্টে না দেওয়ায় প্রেমিক যে কাণ্ড ঘটালেন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৩৪, ১১ মার্চ ২০২৬

বরিশালে এক যুবক প্রেমিকার জন্য চশমার লেন্স পরিবর্তন না হওয়ায় দোকানের কর্মচারীর ওপর হামলার চেষ্টা চালিয়েছেন। তবে স্থানীয়দের তৎপরতায় হামলাকারী অস্ত্রসহ আটক হয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

ঘটনা ঘটে বরিশালের সদর রোডে, অশ্বিনী কুমার টাউন হলের সামনে মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে। আটককৃত যুবকের নাম সাফিন আহমেদ, বয়স ১৯ বছর। তিনি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

চশমা দোকানের কর্মচারী রিপন জানিয়েছেন, এক সপ্তাহ আগে তার প্রেমিকা দোকান থেকে চশমার লেন্স কিনেছিলেন। পরে কালারের মিল না থাকার কারণে লেন্স পরিবর্তনের জন্য দোকানে ফিরে আসেন।

দোকান থেকে তখন লেন্স পরিবর্তন সম্ভব নয় বলে জানানো হলেও কর্মচারী দু’দিনের মধ্যে সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দেন। বিষয়টি প্রেমিকার কাছে পৌঁছালে তিনি বিষয়টি প্রেমিক সাফিনকে জানান।

সাফিন মঙ্গলবার বিকেলে দোকানে এসে কর্মচারীকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। এসময় তার কোমর থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, “প্রেমিকার অপমানজনক কথার জের ধরে সাফিন অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করেন। তবে আমরা ঘটনাস্থলের কাছে থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই তাকে আটক করতে সক্ষম হয়েছি।”

চশমা দোকানিকে মারধরের শিকার রিপন থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement