বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে ক্রীড়া প্রতিমন্ত্রী
Published : ১৫:২৯, ১১ মার্চ ২০২৬
দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে টাইগাররা। ম্যাচটি শুরু হওয়ার কথা দুপুর ২টা ১৫ মিনিটে।
এই ম্যাচটি সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করতে টসের আগেই স্টেডিয়ামে উপস্থিত হন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টস বক্সে অবস্থান করছেন।
প্রতিমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
অন্যদিকে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে আগে ব্যাটিং করতে নেমেছে সফরকারী পাকিস্তান দল।
মিরপুরের গ্যালারিতেও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে শেরে-ই বাংলা স্টেডিয়ামে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, যা দর্শক ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস যোগ করেছে।
বিডি/এএন































